সেই দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে
অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয় ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করার অভিযোগে দায়ের করা মামলার আসািম দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অষ্টম দফা পিছিয়েছে।
ওই দুই চিকিৎসক হলেন, সুরমান আলী ও জাকির হোসেন।
গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে দিন ধার্য থাকলেও শুনানি হয়নি। গত বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং চলতি বছরের জানুয়ারি, মার্চ ও এপ্রিলে শুনানি পিছিয়েছিল। গতকাল বিচারক মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে দেন।
২০১২ সালের ৩০ মে আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুচ ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে দুই চিকিৎসকের বিরুদ্ধে। একই বছরের ৩০ জুন ভারতের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে সেই সুচ বের করা হয়। এ ঘটনায় গত বছরের ২৮ জানুয়াির আমিনুল ইসলামের মা দেলোয়ারা বেগম আদালতে মামলা করেন। তদন্ত শেষে চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গত ৩০ মে।