সেই দুই ট্রাক তার বিদ্যুৎকেন্দ্রে ফেরত পাঠানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের দুই ট্রাক বিদ্যুতের তার গত মঙ্গলবার গভীর রাতে ওই কেন্দ্রে ফেরত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার গভীর রাতে রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তারবোঝাই ট্রাক দুটি আটক করে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ফরিদপুরের ধুলদি রেলগেট এলাকায় ওই প্রতিষ্ঠানের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভান্ডার থেকে বিদ্যুতের দুই ট্রাক তার সোমবার গভীর রাতে অবৈধভাবে গাজীপুরের ভোগড়া এলাকায় নেওয়া হচ্ছিল। তার পাচারের অভিযোগে রাত দেড়টার দিকে একটি ট্রাক রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে এবং অপর ট্রাকটি দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পিডিবির নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক কাইমুস সালামসহ একটি প্রতিনিধিদল রাজবাড়ী সদর থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র দেয়। তারা গোয়ালন্দ ঘাট থানায় গিয়েও প্রয়োজনীয় কাগজপত্র দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই দুই ট্রাক তার পুলিশ পাহারায় বিদ্যুৎকেন্দ্রে ফেরত পাঠানো হয়। রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল মান্নান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পর ওই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুরোধে পুলিশ পাহারায় তারবোঝাই ট্রাকগুলো বিদ্যুৎকেন্দ্রে ফেরত পাঠানো হয়।