সেই দুই বৃদ্ধাকে টাকা দিলেন ব্যাংক ব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে প্রতারণার শিকার সেই দুই অসহায় বৃদ্ধার খোয়া যাওয়া বয়স্ক ভাতার সমপরিমণ এক হাজার ৮০০ টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক গত বৃহস্পতিবার তাঁদের ওই টাকা দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার হাজীপুর পাইকাড়পাড়া গ্রামের মাতোবালা (৭৬) ও আম্মাজান বেগম (৭০) বয়স্ক ভাতার এক হাজার ৮০০ টাকা সোনালী ব্যাংক থেকে তোলেন। বাড়ি যাওয়ার সময় এক প্রতারক তাঁদের কাছ থেকে ওই টাকা কৌশলে নিয়ে যায়। এ নিয়ে বৃহস্পতিবার প্রথম আলোয় ‘অ্যালা মুই কী খাইম’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ওই দিন সন্ধ্যায় ব্যাংকের ব্যবস্থাপক এ টি এম রেজাউল করিম কার্যালয়ে ডেকে তাঁদের হাতে টাকা তুলে দেন।