সেই দুটি বিদ্যালয়ে দেওয়া হলো দুজন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদনগর ও খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার দুজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। দেড় মাস ধরে ওই বিদ্যালয় দুটিতে একজন করে শিক্ষক দিয়ে শিক্ষা-কার্যক্রম চলে আসছিল। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পীযূষ কান্তি মজুমদার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ চন্দ্র পালকে খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং জিংলীগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমানকে মাহমুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে (ডেপুটেশন) নিয়োগ দেওয়া হয়েছে।