সেই নদী থেকে মাটি তোলা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইছামতী নদী থেকে মাটি তোলা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ড্রেজার ও পাইপগুলো সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় যুবলীগের এক নেতাসহ কয়েকজন মাটি ব্যবসায়ী গত বৃহস্পতিবার থেকে উপজেলার ঝিটকা এলাকায় ইছামতী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি তুলছিলেন। এসব মাটি জনবহুল এলাকার একটি পুকুর ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল।
ইউএনও মোহামঞ্চদ মামুন মিয়া জানান, গতকাল সকালে ড্রেজার ও পাইপ সরিয়ে ফেলা হয়েছে।