সেই নবজাতক ভালো আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের কোনো এক সময়ে আবর্জনার স্তূপে শপিং ব্যাগে ভরে নবজাতকটিকে ফেলে দেওয়া হয়েছিল। পরের দিন গত রোববার সকাল আটটার পর তাকে যখন উদ্ধার করা হয় তখন সে হাত-পা নেড়ে কান্নাকাটি করছিল। উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়। নবজাতক ছেলেটি এখন ভালো আছে।
মধ্যবাড্ডা থেকে নবজাতকটিকে উদ্ধার করেন বাড্ডা থানার এসআই মো. নওশাদ আলী। তিনি বলেন, পোস্ট অফিসের গলিতে আবর্জনার স্তূপে তাকে কেউ ফেলে গিয়েছিলেন। রোববার সকালে এলাকাবাসী থানায় খবর দেন। সহায়তাকারী হিসেবে একজন নারীকে সঙ্গে নিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে ওই নারী বুকের দুধ খাওয়ান। তখন সে হাত-পা নাড়তে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।