সেই নারী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শিশু চুরির দায়ে গ্রেপ্তার হওয়া নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (সাময়িক বরখাস্ত) শাহীন আক্তার ওরফে শুভ্রাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে তাঁর রিমান্ড শুনানি শেষে রাজশাহী মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক জাহিদুল ইসলাম এই আদেশ দেন।
রাজশাহী নগরের শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় নগর মাতৃসদন হাসপাতালের মাঠকর্মী তহুরা খাতুনকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলহাজতে রয়েছেন। এ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা কতটুকু রয়েছে। এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, এসব বিষয় জানার জন্য গত শনিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহকারে শাহীন আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছিল। গতকাল থেকে নগরের শাহমখদুম থানায় রেখে তাঁকে তিন দিন জিজ্ঞাসাবাদ করা হবে।
১৯ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী নগর মাতৃসদন হাসপাতাল থেকে প্রসবের ছয় ঘণ্টার মাথায় শিশুটি চুরি হয়।