সেই নারীর লাশ দাফন শিশুটি পেল আশ্রয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কবিলপুর গ্রামের ফসলি জমির নালা থেকে উদ্ধার করা সেই নারীর লাশ গতকাল শনিবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।গত শুক্রবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রায় একই সময় ওই লাশের কাছ থেকেই উদ্ধার করা হয় একটি শিশুকে। শিশুটিকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।