সেই নালার ওপর সতর্কতামূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের সেই নালা তিনটির মধ্যে দুটিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
গত মঙ্গলবার বিকেলে ওই নালার ওপর ব্লক দিয়ে তার ওপর লাল রং করে দেওয়া হয়। নালার শুরুতে একটি বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে দেওয়া হয়। ব্যবস্থা নেওয়া নালা দুটি হলো জলিল গেট ও মাদামবিবিরহাট এলাকায় সৃষ্ট।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, প্রথম আলোর মহাসড়ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সওজের লোকজন বিপজ্জনক ওই নালাগুলোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এখন ওই অংশে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমে গেছে। তবে দুর্ঘটনা ঘটলে তা হবে চালকদের দোষে।