সেই নোংরা পরিবেশ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেই নোংরা পরিবেশ আর নেই। হাসপাতালে এখন রোগীর চিকির‌্যাসা দেওয়ার পরিচ্ছন্ন পরিবেশ ফিরে এসেছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সর্বত্র পরিচ্ছন্ন ভাব। আন্তবিভাগে রোগীদের কাছে যাওয়ার পথে গেটপাসের ব্যবস্থা তদারকি করছেন দুই ব্যক্তি। রোগী ও তাদের স্বজনদের মধ্যে আগের মতো হাপিত্যেশ নেই। সর্বত্র একটা সুচারু গোছালো ভাব। এ সময় হাসপাতালে চিকির‌্যাসা নিতে আসা আলমডাঙ্গা কলেজপাড়ার বাসিন্দা সাবিনা ইয়াসমিন বলেন, ‘এই হাসপাতালের চিরচেনা নোংরা পরিবেশ পাল্টে গেছে। নাকে রুমাল ছাড়াই এখন প্রবেশ করা যায়, রোগীর পাশে দর্শনার্থীর ভিড় নেই, টয়লেটগুলোতে উপচেপড়া মলমূত্রের গন্ধ নেই, যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপও নেই। দেরিতে হলেও চিকির‌্যাসার পরিবেশ ফিরে এসেছে।’ভারপ্রাপ্ত আবাসিক চিকির‌্যাসা কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘চুয়াডাঙ্গা পৌর পরিষদের সহযোগিতায় হাসপাতালের চিকির‌্যাসার পরিবেশ অনেকটা উন্নতি হয়েছে। এবার রোগী ও দর্শনার্থীরা একটু সচেতন হলে পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে।’জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালটি এক যুগের বেশি সময় আগে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে। কিন্তু হাসপাতালে রোগীর শয্যা সংখ্যা বৃদ্ধির সঙ্গে ওষুধ ও খাদ্য সরবরাহ বাড়ানো হলেও চিকির‌্যাসকসহ লোকবল এখনো ৫০ শয্যারই রয়েছে। এই ৫০ শয্যার লোকবল দিয়ে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৫০০ এবং আন্তবিভাগে ১৭০ জন রোগীকে চিকির‌্যাসা দেওয়া হয়। এ কারণে হাসপাতালের সার্বিক পরিবেশ-পরিচ্ছন্নতা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশের পর সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখাসহ সার্বিক পরিবেশ উন্নত করতে পৌরসভাকে দায়িত্ব দেন। এরপর ওই মাস থেকেই পৌর পরিষদ নানা পদক্ষেপ গ্রহণ করে।চুয়াডাঙ্গা পৌরসভার সচিব শরিফুল ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকে এ পর্যন্ত পাঁচটি নলকূপ, ৯৫টি গামলা, ২০টি ডাস্টবিন, একটি টেবিল, ২৫টি বাল্ব, পাঁচটি সিলিং ফ্যান, ১০টি দর্শনার্থী বসার বেঞ্চ, একটি অভিযোগ বাক্স এবং দর্শনার্থীদের নিয়ন্ত্রণের জন্য ২০০টি গেটপাস দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের চিকির‌্যাসা বর্জ্য নিয়ে বাইরে ডাম্পিং করার কাজও অব্যাহত রয়েছে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে পাঁচজন পরিচ্ছন্ন কর্মী ও দুজন তদারককারী নিয়োগ দেওয়া হয়েছে। পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গাবাসীর সর্বোত্তম সেবা নিশ্চিতকরণে হাসপাতালের অভ্যন্তরে শান্তিপূর্ণ ও দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।