সেই পরিদর্শক এখন ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সুনীল চন্দ্র দাসকে ওএসডি করা হয়েছে। গতকাল রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের আদেশের কপিটি হাতে পেয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সুনীল চন্দ্র দাস ২০০৯ সালের ২৭ এপ্রিল এ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রেষণে যোগদান করেন। নিয়ম অনুযায়ী তিন বছর পর্যন্ত তাঁর এই পদে থাকার কথা। কিন্তু তিনি এখানে সাড়ে পাঁচ বছর ধরে ছিলেন। তাঁর ওএসডি আদেশের চিঠিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাঈন উদ্দিন চৌধুরী। এই আদেশে আরও বলা হয়েছে, আগামী সোমবার তিনি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই দিন বিকেল থেকেই এ আদেশ তাৎক্ষণিক বদলি হিসেবে গণ্য হবে।