সেই পরিমলের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান সাক্ষ্য-জেরা গ্রহণ করেন। আদালত আগামী ৬ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গতকাল নির্যাতিত ছাত্রীর বাবা সাক্ষ্য দেন।
২০১১ সালের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর একজন ছাত্রীকে পাশবিক নির্যাতন করা হয়। ঘটনার ১৮ দিন পরে ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।