সেই পরীক্ষার্থীর জন্য লেখক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদ-গঞ্জ উপজেলার সেই প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী জহিরুল ইসলামের জন্য একজন লেখক নিয়োগ করা হয়েছে। পা দিয়ে পরীক্ষা দিতে সমস্যা হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ড তাঁর উত্তরপত্রে লিখে দেওয়ার জন্য এই অনুমতি দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ছাত্র প্রতিবন্ধী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পা দিয়ে পরীক্ষা দেওয়ার কারণে তাঁর বেশি সময়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাঁর এই সমস্যা নিয়ে প্রথম আলোতে ২ এপ্রিল ‘ভিক্ষা চাইনি, একটু সময় চেয়েছিলাম’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষকে জহিরের পক্ষে একজন লেখক দেওয়ার জন্য আবেদন করতে নির্দেশ দেন।