সেই প্রতারক কারাগারে আরও একটি প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি ফারুক বিন জামানের (৩৩) বিরুদ্ধে গতকাল বুধবার রাতে ডবলমুরিং থানায় আরও একটি প্রতারণার মামলা হয়েছে। এর আগে গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত সোমবার দিবাগত রাতে নগরের আগ্রাবাদ থেকে তিনি গ্রেপ্তার হন।ফারুকের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত ২১টি প্রতারণা ও হুমকি-ধমকির মামলা হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে একটিতে তিনি ছয় মাসের কারাভোগের সাজাপ্রাপ্ত আসামি। গতকাল রাতে ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরেফিন জুয়েল বলেন, ‘রাতে ফারুকের বিরুদ্ধে আরও একটি প্রতারণা মামলা হয়েছে। সে বড় ধরনের প্রতারক।’পুলিশ জানায়, গত রাতে ব্যবসায়ী সাইফুল ইসলাম ফারুকের বিরুদ্ধে ২০ লাখ টাকা প্রতারণার মামলা করেন। পণ্য সরবরাহ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ফারুকের বিরুদ্ধে।