সেই প্রধান শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে শিক্ষক নিয়োগের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের মামলায় উপজেলার পোয়ালশুরা পাটপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হককে ২৭ অক্টোবর কারাগারে পাঠানো হয়েছে।

আজিজুল হক তাঁর বিরুদ্ধে করা মামলায় ওই দিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে গিয়েছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিদ্যালয়ে সহকারী শিক্ষককের কোনো শূন্য পদ না থাকলেও শাখা অনুমোদনের ভুয়া কাগজপত্র তৈরি করে সেলিম রেজা নামের একজনকে নিয়োগ দিয়ে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা অনুদান হিসেবে নেন। পরে বেতন না হওয়া এবং টাকা ফেরত না দেওয়ায় সেলিম রেজা বাদী হয়ে গত বছরের ২২ ফেব্রুয়ারিনাটোর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘গুরুদাসপুরে শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ’ এবং ১৪ জুলাই ‘শিক্ষকের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ’ শিরোনামে সংবাদ ছাপা হয়।