সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার অভিযোগে স্কুলটির প্রধান শিক্ষক মো. নূরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।নেত্রকোনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক নূরুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।