সেই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ছাত্রী ধর্ষণের ঘটনায় থোয়াইংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুুলিশ জানায়, পত্রিকায় সংবাদ দেখে ইউএনও ওই বিদ্যালয়ে যান। পরে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে শিক্ষককে গ্রেপ্তার করা হয়।মেয়েটির মা কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ঘটনার পর তাঁর মেয়ে স্কুলে যেতে চাইত না। এ জন্য তাকে অনেক মারধরও করা হয়েছে। ১০-১২ দিন আগে তাকে আবার মারধর করা হলে সে বিষয়টি খুলে বলে। তিনি আরও বলেন, তাঁর স্বামী একজন দিনমজুর। তাই বিষয়টি জানলেও টাকার অভাবে থানায় যেতে পারেননি।মেয়েটির বাবা অভিযোগ করেন, ঘটনা জানাজানি হলে প্রধান শিক্ষক তিন লাখ টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি এতে রাজি হননি।ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে। কিন্তু প্রধান শিক্ষক ঘটনাটি মিথ্যা প্রমাণ করার জন্য নানা ছলচাতুরীর আশ্রয় নেন।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।প্রায় পাঁচ মাস আগে বিদ্যালয় ছুটি হওয়ার পর প্রধান শিক্ষক ঝাড়ু দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে রেখে দেন। পরে সবাই চলে গেলে তিনি মেয়েটিকে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করেন। শিক্ষকের ভয়ে মেয়েটি এ কথা কাউকে বলেনি। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে সে বিষয়টি তার মাকে খুলে বলে। পরে পরীক্ষা করার পর তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়।