সেই বখাটে যুবকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আফসারী আক্তার (২১)
নিহত আফসারী আক্তার (২১)

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রী আফসারী আক্তার (২১) নিহত হওয়ার ঘটনায় আবদুস সামাদ ওরফে রাজু নামের সেই বখাটে যুবকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, গতকাল শনিবার আফসারীর পরিবার এ মামলা করেছে। গত রোববার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আফসারী তাঁর বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সামাদ এ সময় তাঁদের পিছু নেন। একপর্যায়ে সামাদ ইট দিয়ে আফসারীর মাথা ও মুখ থেঁতলে দেন। পাঁচ দিন পর গত শুক্রবার তিনি মারা যান।
গতকাল সকালে আনন্দ মোহন কলেজ ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ছাত্রছাত্রীরা আফসারীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধনকরেছেন করেছেন।