সেই বাঁধ আবার বেঁধে দিলেন এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়ার জলাধার (টিআরএম) প্রকল্পের গোরশয়াল কাটিং পয়েন্ট ভেঙে যাওয়ার পর গতকাল বুধবার এলাকাবাসী আবার বেঁধে দিয়েছেন।এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০০৫ সালে বিল খুকশিয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই প্রকল্প শুরু করে। প্রকল্পের মেয়াদ তিন বছর থাকলেও পাউবো আট বছর ধরে এ প্রকল্প চালাচ্ছে। ফলে বিল এলাকার ১৩টি গ্রামের মানুষ ৮৩০ হেক্টর জমিতে ফসল ফলাতে পারছেন না।এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে গত ২২ জানুয়ারি কাটিং পয়েন্টটি বেঁধে দেন। কিন্তু ৯ ফেব্রুয়ারি তা ভেঙে যায়। স্থানীয় ইউপি সদস্য আবদুল গফফার বলেন, এলাকার মাহবুবুল ইসলাম লোকজন নিয়ে নিজের টাকায় বাঁধ বাঁধার কাজ শুরু করেন। অবশেষে গতকাল বুধবার ভাটার সময় এলাকার ৫০০-৬০০ লোক স্বেচ্ছাশ্রমে বাঁধটি বাঁধা সম্পন্ন করেন।