সেই বানরটির অত্যাচারে অতিষ্ঠ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলার ট্রাকে করে টাঙ্গাইলের মধুপুর থেকে কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি গ্রামে চলে আসা সেই বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন।
২০১৩ সালের রাউতি বাজারে আসা কলার ট্রাকে করে আসা বানরটি বাজারের উত্তর দিকের বাসিন্দা হাবিবুর রহমানের বাড়ির পাশের জঙ্গলে আশ্রয় নেয়। এরপর থেকে সেটি এলাকার মানুষের ঘরের খাবার, গাছের ফলমূল ও সবজির বাগানের ক্ষয়ক্ষতি শুরু করে।
আবুল কালাম বলেন, ‘৪০ শতক জমিতে বেগুন চাষ করেছিলাম। ফলন ভালো হলেও বানরটি প্রতিদিন খেতে ঢুকে কামড় দিয়ে বেগুন নষ্ট করায় অনেক ক্ষতি অইছে।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাইফুল ইসলাম বলেন, ‘বানরটিকে মধুপুর গড়ে ফিরিয়ে নেওয়ার জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো কাজ হয়নি। বিষয়টি আবারও জানাব।’