সেই বিদ্যালয়ে দেওয়া হলো মুসলমান শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা পড়াতে অবশেষে একজন মুসলমান শিক্ষক দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে বিদ্যালয়টিতে ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে মুসলমান শিক্ষার্থী ৯৭ জন। কিন্তু ১০ বছর ধরে বিদ্যালয়টিতে মুসলমান শিক্ষক না থাকায় ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ানো হতো না। ২৫ নভেম্বর প্রথম আলোয় ‘শিক্ষক নেই ১০ বছর, পড়ানো হচ্ছে না ইসলাম ও নৈতিক শিক্ষা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।