সেই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাট মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার একজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এক মাস ধরে ওই বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে শিক্ষা-কার্যক্রম চলে আসছিল। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘এক বিদ্যালয়ে এক শিক্ষক’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই বিদ্যালয়ে জরুরিভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়। আমি তাঁর নির্দেশ পেয়ে একই ইউনিয়নের আতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষককে প্রেষণে এনে ওই বিদ্যালয়ে দুই দিনের মধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, সম্ভব হলে আরও দু-একজন শিক্ষক খুব শিগগির নিয়োগ দেওয়া হবে।