সেই বিপণিবিতানের ১১ দোকান বরাদ্দের প্রক্রিয়া শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে রায়পুর পৌরসভার বিপণিবিতানের সেই ১১ দোকান বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে দখল ছেড়ে দিতে গতকাল মঙ্গলবার দখলদারদের মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন মেয়র। ১০ বছর ধরে পৌরসভার ১১টি দোকান অবৈধ দখলে ছিল।
এ নিয়ে ২ সেপ্টম্বর প্রথম আলোয় ‘পৌরসভার বিপণিবিতান দখলে রাজনীতিক কাউন্সিলর এককাট্টা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। পরদিনই পৌরসভার মেয়র ও কাউন্সিলররা জরুরি বৈঠক করেন।
পৌরসভার সচিব আবদুল কাদের জানান, দোকানগুলো বরাদ্দের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। কয়েক দিনের মধ্যে দোকান বরাদ্দের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।
জানতে চাইলে এ বি এম জিলানী বলেন, প্রতিটি দোকানের জন্য জামানত সর্বনিম্ন এক লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।