সেই ব্রহ্মচারী শেরপুর ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে শিবশক্তি মিশনের ব্রহ্মচারী শান্তানন্দ দুর্গাপূজার আগে সাময়িকভাবে শেরপুর ত্যাগ করতে রাজি হওয়ায় এবং প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ দুর্গাপূজা বর্জনের কর্মসূচি স্থগিত করেছে।
শিবশক্তি মিশনের ব্রহ্মচারী শান্তানন্দের বিরুদ্ধে ফেসবুকে সনাতন ধর্মাবলম্বী ব্রাহ্মণ সমাজ ও পুরোহিত সম্পর্কে কটূক্তির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার রাতে ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে শেরপুর থেকে বিতাড়নের দাবি জানায় পুরোহিত কল্যাণ পরিষদ।