সেই মাদ্রাসাশিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র নির্যাতনকারী সেই হোস্টেল সুপারিনটেন্ডেন্টের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর এলাকার তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।দেরি করে ঘুম থেকে ওঠার অপরাধে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট মো. সহুল আহামদ গত রোববার বেলাল হোসাইন নামের দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে রক্তাত জখম করেন। গত বুধবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেলালকে নির্যাতন করার বিষয়টি সাংবাদিকদের জানানোর কারণে গত বুধবার থেকে হোস্টেলে অবস্থানরত চার শতাধিক শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। খালেদ মাহমুদ নামের দশম শ্রেণীর আরও এক ছাত্রকে বাধ্যতামূলক ছুটি দিয়ে হোস্টেল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।মানববন্ধনে অংশ নেওয়া কয়েক শিক্ষার্থী জানান, মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমানের সঙ্গে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।