সেই মানপত্রটি শিগগিরই বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে মানপত্র দিতে চেয়েছিল, তা শিগগিরই বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর করবে।

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল বুধবার বাসসকে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে যে মানপত্র এবং ক্রেস্ট দেওয়ার কথা ছিল, তা শিগগিরই বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর করা হবে। উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু জাদুঘর ইচ্ছা করলে মানপত্রের প্রতিকৃতি তৈরি করতে পারে। তারা না চাইলে আমরা অন্যান্য সামগ্রীর সঙ্গে মানপত্রের প্রতিকৃতি তৈরি করে জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘরে তা সরবরাহ করতে পারি।’ বাসস।