সেই মায়ের আশ্রয় হলো বৃদ্ধাশ্রমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই হলো হাসিনা বেগমের (৮০)। আর তাঁকে দিয়েই যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জে নবনির্মিত ‘আয়েশা আলমাছ’ নামের বৃদ্ধাশ্রমের। আশ্রমটিও হাসিনার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শহরের সৈয়দপুর এলাকায় নবনির্মিত ওই বৃদ্ধাশ্রমে হাসিনা বেগমকে হস্তান্তর করা হয়। এটিই নারায়ণগঞ্জের প্রথম বৃদ্ধাশ্রম।
চলতি বছরের ১৬ জুলাই হাসিনা বেগমকে তাঁর সন্তানেরা বস্তায় ভরে পঞ্চবটীর শাসনগাঁও এলাকায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দেড় মাস চিকিৎসা শেষে গতকাল তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়।