সেই মেয়েটি এখন তারানা হালিমের পিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারানা হালিম
তারানা হালিম

২০০১ সালে নির্বাচন–পরবর্তী সময়ে প্রচণ্ড নির্যাতনের শিকার সিরাজগঞ্জের সেই মেয়েটিকে ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (পারসোনাল অফিসার) হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

২০০১ সালে নির্বাচনের পর নির্যাতনের ওই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল।

বি.দ্র : প্রথম আলোর নীতিমালার কারণে সেই নারীর নাম ও ছবি প্রকাশ করা হলো না।