সেই যুগ্ম জজকে এক সপ্তাহের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা যুগ্ম জজ মুসলেহ্ উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার সাত দিনের ছুটিতে পাঠানো হয়েছে। আইজীবীদের তাঁর আদালত বর্জনের মুখে তাঁকে ছুটিতে পাঠানোর পর বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
আদালতসূত্রে জানা গেছে, সম্প্রতি যোগদান করা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছুটিকালীন জেলা যুগ্ম জজের আদালতের দায়িত্ব পালন করবেন। তবে আইনজীবীদের দাবির মুখে তাঁকে বান্দরবান থেকে প্রত্যাহার করা হবে কি না, তা জানা যায়নি। তবে যুগ্ম জজের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, যুগ্ম জজকে ছুটি দেওয়া হয়নি। তিনি নিজে ছুটি নিয়েছেন।
আইনজীবীরা জেলা যুগ্ম জজকে অযোগ্য, অদক্ষ ও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার না পাওয়ার অভিযোগে গত সোমবার থেকে তাঁর আদালত বর্জন শুরু করেন।
জেলা যুগ্ম জজ মুসলেহ্ উদ্দিনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, আইনজীবীদের মুসলেহ্ উদ্দিনের অযোগ্যতা ও অদক্ষতার দাবি সঠিক নয়।