সেই লাইনম্যানের অনিয়ম তদন্তে কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের সেই লাইনম্যান ফিরোজ কবিরের অনিয়ম-দুর্নীতি ও টাকা আত্মসাতের ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। ২৫ অক্টোবর রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল হক তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ৮ অক্টোবর প্রথম আলোতে ‘লাইনম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।