সেই শাকিবকে খুঁজে পেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের শাকিবকে খুঁজে পেয়েছেন তাঁর মা। যে শাকিব মায়ের জন্য বারবার আহাজারি করেছিল ঢাকার আদালত চত্বরে। বুধবার ঢাকার শিশু আদালত শাকিবকে তার মায়ের জিম্মায় দিয়েছেন।

আদালতের পেশকার কাজী মো. নূরে আলম প্রথম আলোকে বলেন, শাকিবকে তার মায়ের জিম্মায় দিয়েছেন আদালত।
গত ১২ মে প্রথম আলো অনলাইনে ‘শাকিবের আহাজারি, মা তুমি কোথায়?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। শাকিবের মায়ের আইনজীবী মোহাম্মদ জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত শাকিবের ছবি দেখে চিনতে পারি, তাঁর বাড়ি আমাদের এলাকায়। সে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে। পরে শাকিবের সঙ্গে তাঁর মা রোকেয়া বেগম দেখা করেন। আর আদালত বুধবার শাকিবকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।’
আদালতে জমা দেওয়া আবেদনে শাকিবের মা উল্লেখ করেন, শাকিব রাজধানীর কাফরুলে তাঁর মামার বাসায় বেড়াতে এসে হারিয়ে যায়।