সেই শিক্ষক গ্রেপ্তার, শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে তাঁকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। গ্রেপ্তার করা শিক্ষকের বাড়ি ফটিকছড়ির ইদিলপুর গ্রামে।
সাত বছর ধরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে ওই শিক্ষকের মুক্তির দাবি করে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লিয়াকত আলী বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া অপকর্মের বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।