সেই শিক্ষক জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিমলচন্দ্র সরকার গত রোববার জামিনে মুক্ত হয়েছেন। তিনি প্রথম আলোকে জানান, তাঁর মতো আর কোনো শিক্ষককে যেন এমন নোংরা গ্রামীণ রাজনীতির শিকার হতে না হয়।এদিকে মামলার বাদী বাচ্চু মণ্ডল বলেন, ‘এই দুডা দিন বুকডা কষ্টে ভার হয়্যা আছল। আজ ভালোভাবে নিঃশ্বাস লিবার পারিচ্চি।’ আর ছাত্র আবদুল আলীম বলে, ‘স্যার মুক্ত হওয়ায় আমি খুব খুশি।’ প্রতিপক্ষের আক্রোশের শিকার ওই শিক্ষককে গত শুক্রবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এ নিয়ে প্রথম আলোয় গত রোববার ‘এর পরও শিক্ষক জেলহাজতে!’ শিরোনামে খবর ছাপা হয়।