সেই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানকে সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতের আিমর৷
গত শনিবার প্রথম আলোয় ‘সেই শিক্ষকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই কর্তৃপক্ষের’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাকরিবিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেন৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী বলেন, শিক্ষকদের চাকরিবিধির ১৫ নম্বর ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর একক ক্ষমতাবলে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নির্দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের দলীয় কার্যালয়ে থেকে নগর জামায়াতের আিমর শামসুল ইসলামসহ হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।