প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার চার দিন পর স্কুলশিক্ষক মিনারুল ইসলামের সন্ধান পেয়েছে তাঁর পরিবার। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ তাঁকে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে আটক করেছে বলে পরিবারের সদস্যদের জানিয়েছে।
আটকের সময় মিনারুলের কাছে থাকা ব্যাগে একটি শাটারগান পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, মিনারুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। মিনারুল ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের বাসিন্দা। তিনি শহরের লিড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করতেন। স্ত্রীসহ তিনি শহরের হামদহ খোন্দকারপাড়ায় ভাড়া থাকতেন।
গত বুধবার মিনারুলের স্ত্রী মেহেরুন নেছা স্বামীর সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।