সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠা সেই শিক্ষককে বরখাস্তের দাবিতে দ্বিতীয় দফা ধর্মঘট শুরু হয়েছে। ‘যৌন নিপীড়নবিরোধী শাবিপ্রবির শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গতকাল রোববার এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হন। তাঁরা প্রধান ফটকে তালা দিয়ে ধর্মঘট শুরু করেন। এতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বহনকারী বাস ক্যাম্পাসে থেকে বের হতে বা ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ফলে কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়নি। দুপুর ১২টার দিকে প্রধান ফটকের সামনে সংহতি সমাবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা একই দাবিতে প্রথম দফা ধর্মঘট শুরু করে। শনিবার বিকেল পর্যন্ত শিক্ষককে বরখাস্তের সময়সীমা বেঁধে দেন তাঁরা। কিন্তু ওই সময়ে দাবি মেনে না নেওয়ায় গতকাল সকাল থেকে তাঁরা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।
৮ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহামঞ্চদ নাসির উদ্দিন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহামঞ্চদ আতিকুর রহমান ও কর্মচারী সালেহ আহমদের বিরুদ্ধে বিভাগের নয় ছাত্রী অভিযোগ দেন।