সেই শিক্ষককে বিদ্যালয় থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে (৫৭) গত রোববার বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে গত সোমবার শিক্ষক ইসমাইলকে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হামিদ ভুক্তভোগী মেয়েটির জবানবন্দি গ্রহণ করেছেন। এর আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ওয়ালিউর রহমান নয়নের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি চিকিৎসা দল মেয়েটির মেডিকেল চেকআপ করে। মেয়েটির বাবা গতকাল পুলিশের কাছে অভিযোগ করেন, শিক্ষক ইসমাইলের আত্মীয়স্বজনসহ একটি মহল মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গত রোববার শিক্ষক ইসমাইলকে গ্রেপ্তার করে।