প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. ছালেহ উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত বছরের আগস্ট মাসে ছালেহ উদ্দিনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। পরে ওই মামলায় তিনি গ্রেপ্তারও হন। তিনি ওই ঘটনার তথ্য গোপন রাখেন। পরে অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।