সেই শিক্ষকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হাবিবুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক৷ দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতের আিমরের দায়িত্ব পালন করে আসছেন৷ গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারের দলীয় কার্যালয়ে থেকে নগর জামায়াতের আিমর শামসুল ইসলামসহ তাঁকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়৷ এদিকে সন্ত্রাসবিরোধী আইনে হাবিবুর রহমান গ্রেপ্তার হলেও এখনো তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘এখনো পর্যন্ত থানা থেকে আমাদের কাছে তাঁর ব্যাপারে কোনো কাগজপত্র আসেনি। কোন ধারায় বা কী আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাও জানানো হয়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবুও আমরা শনিবার (আজ) এ বিষয়ে বসব। দেখব বিশ্ববিদ্যালয় আইনে কী সিদ্ধান্ত নেওয়া যায়।’
ফৌজদাির মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষকের ব্যাপারে বিশ্ববিদ্যালয় আইনে কী ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে—এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী বলেন, ‘আমার এখনো পুরোপুরি আইনটি পড়া হয়নি। আইনটি পুরোপুরি দেখে তারপর বলতে পারব। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নৈতিক অধঃপতনজনিত কারণে শিক্ষকদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ২০১৩ সালের শুরুর দিকে পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত ঘটনায় মামলা হলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার চার দিন পার হলেও এখন পর্যন্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
তবে রাজনৈতিক মামলা বিবেচনায় তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া ভবিষ্যতের জন্য ভালো হবে না বলে মনে করছেন অনেক শিক্ষক। এর ফলে ভবিষ্যতে খারাপ ‘প্র্যাকটিস’ হবে বলেও মনে করছেন তাঁরা।
প্রসঙ্গত, একই সঙ্গে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বন্দরের কর্মচারী আবদুল হাকিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ।