প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে আট বছরের শিশু শারমিনকে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় গত রোববার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। গত রোববার আক্কেলপুর থানার পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করে।আক্কেলপুর থানার পুলিশ রোববার সন্ধ্যায় শারমিনকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। ওই আসামির নাম আজমল হোসেন (২৮)। তিনি শারমিনের সৎমা আফরোজা বেগমের ছোট ভাই।