সেই শিশুটির দায়িত্ব নিলেন এক দম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন মায়ের সেই মেয়েশিশুটির দায়িত্ব নিয়েছেন এক দম্পতি। ফলে হাসপাতাল থেকে একটি ভালো পরিবেশে গিয়ে বড় হওয়ার সুযোগ পেয়েছে শিশুটি। আর মাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, গত ২৭ আগস্ট রাত একটার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে জায়েদা (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক মা ও তাঁর নবজাতককে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লোকজনের সহায়তায় মা ও শিশুকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট লোকজন শিশু ওয়ার্ডের দুই নম্বর ইউনিটের একটি বিছানায় রেখে শিশুটির দেখভাল করেন।