সেই শিশুর পিতৃত্ব নির্ণয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক শিশু মো. রিদুয়ানের পিতৃত্ব নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়।
প্রসঙ্গত, ‘বাবা দাবিদার দুজন, কারাগারে শিশুটি’ শিরোনামে ৭ আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।
তদন্ত কর্মকর্তা ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হাবিব উল্লাহ প্রথম আলোকে জানান, আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য শিশু রিদুয়ান, তার বাবা দাবিকারী বাঁশখালীর নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী মরতুর্জা এবং ফটিকছড়ির আবু জাফর ও তাঁর স্ত্রী রাশেদা বেগমের ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য এগুলো ঢাকায় পাঠানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সেখান থেকে প্রতিবেদন আসার পর পরীক্ষার ফল আদালতে উপস্থাপন করা হবে।
গতকাল হাসপাতাল প্রাঙ্গণে নুর মোহাম্মদ ও আবু জাফর দুজনই ডিএনএ পরীক্ষায় যে ফল আসে তা মেনে নেবেন বলে প্রথম আলোকে জানান।
নিরাপদ হেফাজতি (১০২৫৪) হিসেবে গত ৮ জুলাই থেকে কারাগারে আছে শিশুটি।