সেই সফিউল আজমের চিকিত্সা সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও অসদাচরণের দায়ে সফিউল আজমের চিকিত্সা সনদ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ফলে সফিউল চিকিৎসাপেশার চর্চা করতে পারবেন না।
এর মধ্য দিয়ে দেশে দ্বিতীয় কোনো চিকিত্সকের সনদ বাতিল হলো। আশির দশকে অরুণ জ্যোতি চাকমা নামে এক চিকিত্সকের সনদ বাতিল হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার বিএমডিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণা ও অসদাচরণের দায়ে সফিউল আজমকে (নিবন্ধন নম্বর: এ-২১৯৩৩) অভিযুক্ত করা হয়েছে। বিএমডিসি আইন ও চিকিৎসা আচরণবিধি অনুযায়ী নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
গত ১৩ মে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল সংবাদ সংগ্রহ করার জন্য শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সফিউল আজম তাঁর ওপর হামলা চালান। শিশির হাজারীবাগ থানায় মামলা ও চিকিৎসকের বিষয়ে তদন্তের জন্য বিএমডিসির কাছে আবেদন করেন। বিএমডিসি ঘটনা তদন্ত করে সফিউলের সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়।