সেই সাঁকোটি ভেঙে সেতু নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুণ্ডা গ্রামে নলশীষা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সাঁকোটি ভেঙে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ৫৬ লাখ টাকা ব্যয়ে গত শনিবার দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। তিনি বলেন, সাঁকোটির ওপর দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের ১৫ হাজার লোক চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর তিনি সাঁকোটি ভেঙে দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেন।
গত ২১ মার্চ প্রথম আলোয় সাঁকোটি নিয়ে ‘সাঁকোটাত উঠলেই ভয় নাগে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ১৯৯৬ সালে সাঁকোটি নির্মাণ করা হলেও অর্থের অভাবে তা অসম্পূর্ণ ছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার বলেন, সাংসদ শিবলী সাদিকের উদ্যোগের পর দ্রুত ওই খালের ওপর ৬০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। সাঁকোটিতে ১২ ফুট পরপর দুই পাশে মোট ১০টি পিলার বসানো ছিল। এর মধ্যে আটটি পিলারে ঢালাই ও দুটিতে কাঠের বিম ছিল। তার ওপর ছিল বাঁশের চাটাই। এর ওপর¯স্লাব বসানো ছিল। দুই পাশে নিরাপত্তাবেষ্টনী না থাকায় ঝুঁকি নিয়ে এ সাঁকো পারাপার হতো লোকজন। এটি দিয়ে রিকশাভ্যান বা মোটরসাইকেল চলাচল করতে পারত না।
কুশদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সায়েম সবুজ বলেন, নলশীষা খালের পর সেতুটি নির্মাণ হলে তিন ইউনিয়নে যোগাযোগব্যবস্থায় গতি আসবে।