সেই সেচনালা সচল, কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়-হুদা উপজেলার বুইচিতলা গ্রামের পরাজিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমেদ অবশেষে নিজ উদ্যোগেই বন্ধ সেচনালা সচল করে দিয়েছেন। এর মধ্য দিয়ে গ্রামটিতে ১৫০ বিঘা জমিতে আমনের আবাদ নিয়ে অনিশ্চয়তা কেটে গেল।গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এবং তাঁর উপস্থিতিতে আলী আহমেদ বন্ধ সেচনালা সচল করে দেন। এ সময় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী এবং বুইচিতলা মাঠপাড়া ও মাঝপাড়া কৃষক সমবায় সমিতির নেতা, সদস্য ও সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।গত মঙ্গলবার প্রথম আলোয় ‘সেচনালা বন্ধ, ১৫০ বিঘা জমিতে আমন আবাদ অনিশ্চিত’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। জেলা প্রশাসক ভোলানাথ দের নির্দেশে দামুড়হুদার ইউএনও এ এফ এম এহতেশামুল হক থানার ওসি আসাদুজ্জামান মুন্সী ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মালেকের সঙ্গে মঙ্গলবারই একটি বৈঠক করেন। বৈঠক শেষে ইউএনও নালা বন্ধের দায়ে অভিযুক্ত আলী আহমেদকে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন। এর পরও কাজ না হওয়ায় গতকাল বুধবার দুপুুরে ইউএনও ও ওসি গ্রামে গিয়ে উভয় পক্ষকে পরানচারা মাঠে ডেকে পাঠান। ইউএনওর উপস্থিতিতে উভয় পক্ষ নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি অবসানের গুরুত্ব তুলে ধরে।