সেই সেতুর পাটাতন ফের ভেঙে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বথুয়াবাড়ী বাঙ্গালী নদীর ওপর স্থাপিত বেইলি সেতুটির পাটাতন ভেঙে গতকাল বৃহস্পতিবার থেকে জেলা শহরের সঙ্গে ধুনটের সাতটি রুটের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে নদীর দুই পাড়ে শত শত যানবাহন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত এই সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ১০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন যান চলাচলের কথা থাকলেও তা মানা হয়নি। বগুড়া সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, দেবে যাওয়া পাটাতন মেরামতের জন্য যেসব সামগ্রী প্রয়োজন, সেগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত মেরামতকাজ শুরু করা হবে। মেরামতকাজ সম্পন্ন হলে যান চলাচল স্বাভাবিক হবে।