সেই স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সরকারি রাস্তা দখল করে নির্মিত প্রাচীর ও ঘর উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়।আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চাপড়া মোহাম্মাদপুর গ্রামের আবদুল করিম, হালিম ও হাকিম জনসাধারণের চলাচলের পথে সরকারি জমিতে প্রাচীর নির্মাণ করেন। এ ছাড়া সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করেন তাঁরা। এতে কয়েক হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।পরে রাস্তা চেয়ে চাপড়া মোহাম্মাদপুর গ্রামের জোনাব আলী সিদ্দিকী নামের এক ব্যক্তি রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এ নিয়ে ৩ অক্টোবর প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় চক্রবর্তী সরকারি রাস্তায় ও সম্পত্তিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য বাগমারার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান জানান, বিকেলে আদালতের ওই নির্দেশ পাওয়া গেছে। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।