সেই হুমকিদাতা আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ওবায়দুল্লাহকে গতকাল রোববার সন্ধ্যায় বাগমারা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আটক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে র‌্যাব এ খবর অস্বীকার করেছে।ওবায়দুল্লাহ গত ১৯ অক্টোবর রাজশাহীর বাগমারায় চারদলীয় জোটের এক জনসভায় আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দেন বলে অভিযোগ ওঠে।বাগমারার বাঙালপাড়া গ্রামের মোকসেদ আলী প্রথম আলোকে জানান, র‌্যাব পরিচয়ে পাঁচজনের একটি দল গতকাল সন্ধ্যায় দুটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানে করে তাঁর বাড়িতে আসে এবং ওবায়দুল্লাহকে আটক করে নিয়ে যায়। তিনি আরও জানান, ওবায়দুল্লাহ তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। এত দিন তিনি তাঁর বাড়িতে ছিলেন।জানতে চাইলে র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ গতকাল রাতে প্রথম আলোকে জানান, ওবায়দুল্লাহকে তাঁরা আটক করেননি। ওবায়দুল্লাহর ব্যাপারে কোনো খোঁজ তাঁরা পাননি।বাগমারা জামায়াতের প্রচার সম্পাদক শহীদুজ্জামান মীর জানান, প্রশাসনের লোকেরা ওবায়দুল্লাহকে ধরে নিয়ে গেছে। তাদের (জামায়াত) দাবি, ওবায়দুল্লাহকে থানায় সোপর্দ করা হোক।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, তিনিও ওবায়দুল্লাহকে আটক করার কথা শুনেছেন, কিন্তু সুনির্দিষ্ট কিছু জানতে পারেননি।