সেই ১০০ পরিবারের পক্ষে সাংসদ
‘আখাউড়ার বনগজ, তন্তর, ভাটামাথা ও ধরখার মৌজার প্রায় ৭০ একর জমি নকল ও জাল কাগজ তৈরি করে এবং ভুয়া দাতা সাজিয়ে আমমোক্তার দলিল করা হয়েছে। ওই দলিলের দাতা ও গ্রহীতারা স্থানীয় সাংসদের কেউ নন, তাঁরা সাংসদের রাজনৈতিক ও সামাজিক ইমেজ নষ্টের চক্রান্তে লিপ্ত।’কসবা-আখাউড়ার সাংসদ মোহামঞ্চদ শাহ আলম এসব কথা উল্লেখ করে গতকাল মঙ্গলবার আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই দিন তিনি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ভুয়া ও জালিয়াতির আমমোক্তারনামা দলিলের (পাওয়ার অব অ্যাটর্নি) নামজারি না করার অনুরোধ করেন। পৃথকভাবে আখাউড়ার সাব-রেজিস্ট্রারকে আমমোক্তার দলিলটি বাতিল করার ব্যবস্থা নিতেও অনুরোধ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন আহমঞ্চদ, ইউএনও মোহামঞ্চদ বশিরুল হক ভূঁইয়া ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গতকাল বিকেল চারটার দিকে বনগজ গ্রামে যান। সেখানে তাঁরা জমি রক্ষায় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। শেখ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ভাইয়ের কর্মকাণ্ডে সাংসদের কোনো যোগসাজশ নেই। সেলিম মিয়া বলেন, সাংসদ তাঁর আপন বড় ভাই। সেলিমের দাবি, ওই ৭০ একর জমির দাতা ও গ্রহীতারা বৈধ।