সেই ১৪ কলেজ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি না নিয়ে অবৈধভাবে ভর্তি কার্যক্রম চালানো ১৪ কলেজকে বিভিন্ন শর্তে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে কলেজগুলোর অধ্যক্ষদের এ সময় বেঁধে দেওয়া হয়। শর্তগুলো হলো, ২৮ জুনের মধ্যে বোর্ডের অনুমতিপত্র সংগ্রহ করতে ব্যর্থ হলে ভর্তি কার্যক্রম বন্ধ, বোর্ডের অনুমোদন ছাড়া ভর্তি কার্যক্রম করে থাকলে পরিচালনা পর্ষদ বাতিল, ভর্তি শিক্ষার্থীদের অন্য কলেজে ভর্তির ব্যবস্থা করে দেওয়া এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া।